রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর ইউনিয়ন থেকে একটি দেশীয় তৈরি রিভলবারসহ চার অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি দল।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে অস্ত্র ব্যবসায়ীদের আটক করা হয়।

আটকরা হলেন, সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বেপারী পাড়ার আব্দুস সালামের ছেলে মো. লাল্টু সেখ (২৫), রেলগেট এলাকার আব্দুস শুকুরের ছেলে রুবেল সেখ (২৭), সৈয়দ আহম্মেদের ছেলে মো. শাহাদত (২১), দক্ষিণপাড়া এলাকার মো. ওহাব আলী গাইনের ছেলে মো. জাহাঙ্গীর (২৯)।

র‌্যাব-৪ এর মেজর আরিফুর রহমান জানান, আটকদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কেএইচ