গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক তিনটি গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামী আঃ মান্নানকে (৩৫) পুলিশ আটক করেছে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের চকবালা গ্রামের লাল মিয়ার ছেলে পৃথক পৃথক তিনটি মামলার গ্রেফতারী পরোয়ানা কাঁধে নিয়ে গা ঢাকা দেয়। থানা পুলিশের এএসআই ফজির আহম্মেদ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বসতবাড়ি থেকে মান্নানকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
এআই





