গাইবান্ধায় ১০২ পিস ইয়াবাসহ সোহাগ চৌধুরী (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (২৪ জুলাই) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সোহাগ উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া গ্রামের সাঈদ চৌধুরীর ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সোহাগ দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহায়তায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা অরুণ কুমার ১০২ পিস ইয়াবাসহ তাকে আটক করে।

সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

ওএফ