কক্সবাজারের টেকনাফে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ডড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত যুবকের নাম মোহাম্মদ ইসমাঈল (২২)। সে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার নাসরপাড়ার দানু মিয়ার ছেলে।
বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের উপ-পরিচালক মো. আজহারুল আলম জানান, শুক্রবার দুপুর ১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
তিনি বলেন, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। এ সময় ওই যাত্রীর জুতার ভেতর থেকে দুই হাজার, মলদ্বারের ভেতর থেকে ৪৫২টি এবং হাতে থাকা একটি বই থেকে নয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ইসমাঈলের বিরুদ্ধে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা আজহারুল।
এমআর





