ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম আর নেই (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার ভোর সাড়ে ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান এই বিশিষ্ট সমাজবিজ্ঞানী।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে পিয়াস করিমের অসুস্থতার খবর পরিবারের সদস্যরা স্কয়ার হাসপাতালে জানান। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে হাসপাতালে আনা হয়।
চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। অনেকদিন আগে থেকেই ড. করিম হৃদরোগে ভুগছিলেন বলেও পারিবারিক সূ্ত্রে জানা যায়।
ড. পিয়াস করিম বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টকশোতে অংশ নেয়ার কারণে পরিচিত মুখ ছিলেন। বিশেষ করে অত্যন্ত স্পষ্টভাষী বক্তা হিসেবে তার সুখ্যাতি ছিল সব মহলে।
তিনি বিভিন্ন সময় টেলিভিশন টকশোতে সরকারের বিভিন্ন কর্মকান্ডের গঠণমূলক সমালোচনা করতেন। তার ওপর একাধিকবার হামলার ঘটনাও ঘটে। তবে পিয়াস করিমকে কখনই তার অবস্থান থেকে সরে যেতে দেখা যায়নি।
মৃত্যুর সময় ড. পিয়াস করিম তার এক ছেলে, স্ত্রী ও মাসহ রেখে গেলেন দেশ বিদেশে কোটি ভক্ত ও অনুরক্ত।
কেবি





