পৃথিবীর বিভিন্ন দেশের মত বাংলাদেশও আগামী ৪ থেকে ১০ মে 'গ্লোবাল অ্যাকশন সপ্তাহ- ২০১৪' উদযাপন করা হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় হল 'শিক্ষা ও প্রতিবন্ধিতাঃ সমঅধিকার,সমসুযোগ'।
আজ শনিবার এশিয়ান সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশন প্রোগ্রমের নির্বাহী সেক্রেটারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এম. তারিক আহসান প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন,এশিয়ান সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশন,পান্টান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সিবিএম বাংলাদেশ যৌথভাবে নানামুখী কর্মসূচির মধ্য দিয়ে গ্লোবাল অ্যাকশন সপ্তাহ ২০১৪ উদযাপন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে দৈনিক সংবাদপত্রে বিশেষ প্রতিবেদন প্রকাশ, আলোচনা সভা,সংবাদসম্মেলন,টেলিভিশনে টকশোর আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান,বিশ্ব স্বাস্থ্য সংস্থার (২০১১) তথ্য অনুযায়ী যে কোনো দেশের মোট জনসংখ্যার শতকরা ১৫ ভাগ মানুষের প্রতিবন্ধিতা রয়েছে। বাংলাদেশ সরকারের উদ্যোগের কারণে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা গ্রহণের হার আগের তুলনায় বেড়েছে । কিন্তু দেশের প্রতিবন্ধী শিশুর সংখ্যার তুলনায় নগণ্য।
[b]ঢাকা,একে,৩ মে (টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
জাতীয়
কাল থেকে শুরু হচ্ছে 'গ্লোবাল অ্যাকশন সপ্তাহ-২০১৪'
পৃথিবীর বিভিন্ন দেশের মত বাংলাদেশও আগামী ৪ থেকে ১০ মে 'গ্লোবাল অ্যাকশন সপ্তাহ- ২০১৪' উদযাপন করা হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় হল 'শিক্ষা ও প্রতিবন্ধিতাঃ সমঅধিকার,সমসুযোগ'





