সাভারে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয়ে এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
বুধবার বিকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের সালেহপুর ব্রিজের নিচে তুরাগ নদী থেকে অর্ধ গলিত মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায় বিকালে আমিনবাজারের সালেহপুর ব্রিজের তুরাগ নদীত থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয়ে এক যুবকের অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে থানায় ফোন করে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এসময় যুবকের পরনে ছিলো সাদা শার্ট আর ফুল প্যান্ট।
সাভার মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মোতালেব মিয়া বলেন, অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
কেএইচ





