রাজধানীর মিরপুর ও উত্তরা থেকে প্রায় ৫০ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ৫ জনকে আটক করেছে র্যাব।
বুধবার সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত র্যােব-২ এর একটি দল মিরপুর পূর্ব মনিপুরি কাঁঠাল তলা থেকে অভিযান চালিয়ে আটক করে তাদের।
আটককৃতরা হলেন ইয়াসিন (৪০), আবুল হোসেন (৪০), আবদুল জলিল (৪০) ও উত্তরা সেক্টর-৫ থেকে মোশাররফ হোসেন (৪০), নূর উদ্দিন (৪৫)।
র্যা ব-২ এর অপারেশন অফিসার রায়হান উদ্দিন টাইমনিউজবিডিকে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইম নিউজবিডি.কম)//জে ইউ / জিই
[/b]





