গাজীপুরে মুরগিবাহী পিকআপ ভ্যান উল্টে তিন জন নিহত হয়েছে। আজ সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলায় রাস্তার ডিভাইডারের লেগে এই দুর্ঘটনা ঘটে।

আজ বুধবার সকাল ৬টার দিকে কুয়াশার মধ্যে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মাওনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, কুয়াশার মধ্যে মুরগিবাহী পিকআপ ভ্যানটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উল্টে যায়। এতে পিকআপে থাকা তিন যাত্রীই ঘটনাস্থলে নিহত হন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেড