ঘন কুয়াশা থাকার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
রোবাবার সকাল ৮টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক মো. গিয়াসউদ্দিন পাটোয়ারি জানান, ঘন কুয়াশার কারণে মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে।
এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকায় শনিবার রাত ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল থেকে যথারীতি ফেরি চলাচল শুরু করা হয়।

এদিকে, পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ঘাটে পারের অপেক্ষায় ছিল কয়েকশ’ যানবাহন। তবে ফেরি পারাপার শুরু হওয়ায় আটকে পড়া যানবাহনের সংখ্যা কমে যাচ্ছে।

এমবি