যশোরে মাটিবাহী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
রবিবার সকাল ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকার আবুল হোসেনের ছেলে শেখ শাহিন (৩১) ও একই এলাকার রমজান আলী (৩০)।
বসুন্দিয়া ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, সকালে দুই যুবক মোটরসাইকেলযোগে যশোরের দিকে যাচ্ছিলেন। পেছন দিক থেকে মাটিবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই রমজান এবং হাসপাতালে নেওয়ার পর শেখ শাহিন মারা যান।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক দু’জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
জেএ





