গুজবে কান নিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। নববর্ষের মঙ্গল শোভাযাত্রা শেষে তিনি তার বক্তব্যে এ আহ্বান জানান।
এসময় তিনি আরও বলেন, ‘কেউ যেনো ফেসবুক বা অন্য কোন মাধ্যমে গুজবে রটিয়ে দেশের স্বাভাবিক পরিস্থিতি নষ্ট না করে এবং কোন গুজবে যাতে কেউ কান না দেয়, এ বিষয়ে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন, উন্নয়নশীল দেশের সকল ক্রাইটেরিয়া সম্পন্ন করেছি। আমরা খুব শিগগিরই আরও এগিয়ে যাবো।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখরুজ্জামান আরও বলেন, ‘আপনারা জানেন, এ বছর লালন সাঁইজির একটি বিখ্যাত বাণী- মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্য করে মঙ্গল শোভাযাত্রা করছি। লালন শাহ-এর এই বাণীতে সোনার মানুষ হওয়ার কথা আছে। মানুষ হতে হলে মানুষকে ভালোবাসতে হবে। এবং এই মঙ্গল শোভাযাত্রা হলো- মানবতাবাদে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হওয়া। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে সোনার মানুষ প্রত্যাশা করছি। সোনার মানুষরাই বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণ করতে সক্ষম হবে।
উল্লেখ্য, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্য ও মর্মবাণী ধারণ করে সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা। আজ শনিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিন সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা।
চারুকলার গেট দিয়ে বের হয়ে টিএসসি ঘুরে রূপসী বাংলা হোটেলের সামনের রাস্তা দিয়ে ফের চারুকলায় এসে শোভাযাত্রা শেষ হয়। সকাল ১০টার দিকে শোভাযাত্রা চারুকলায় ফিরে আসে। ঢাবি’র শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি হাজারো মানুষ অংশ নিয়েছেন এই শোভাযাত্রায়।
এদিকে,শোভাযাত্রা ঘিরে পুলিশ,র্যাব ও সোয়াত সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গুজবে কান দিবেন না: ঢাবি উপাচার্য
গুজবে কান নিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। নববর্ষের মঙ্গল শোভাযাত্রা শেষে তিনি তার বক্তব্যে এ আহ্বান জানান।
ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত তথ্যের আনুষ্ঠানিক সংযোগের অবসান ঘটেছে। সাত কলেজের শিক্ষার্থীদের সব তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর মধ্য দিয়ে তথ্য-উপাত্ত হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলো।
নিকাব পরা ছাত্রীকে কটাক্ষ করায় ঢাবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেকাব পরা এক শিক্ষার্থীকে কটাক্ষ করার প্রতিবাদে ক্লাস বর্জন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব বুধবার এক ছাত্রীকে নেকাব পরায় ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করেন। শিক্ষার্থীরা বলছেন, সভ্য সমাজে শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ মানা যায় না। বৃহস্পতিবার দুপুর থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে।
নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি
নেকাব পরা এক ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করার অভিযোগ ওঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পর জরুরি একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ডাকসুর উদ্যোগে ঢাবিতে ‘আর্তনাদ’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে রাজনৈতিক গণরুম-গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের ওপর চালানো শারীরিক ও মানসিক নিপীড়নের স্মৃতি সংরক্ষণে ‘আর্তনাদ—নীরব ক্রন্দন’ নামে একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।
২৬ জানুয়ারি ঢাবির ৫৪তম সমাবর্তন, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দেওয়ার সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।
















