গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি বিদ্যালয়ের টিনের চালে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলে মারা গেছে।
রোববার (২৪ জুলাই) দুপুরে উপজেলার গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের সোহেল রানা (৩৫) ও তার ছেলে গাজীপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র মারুফ (৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ক্রিকেট খেলার সময় বল বিদ্যালয়ের টিনের চালে আটকে গেলে মারুফ উদ্ধার করতে যায়। চালে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ছেলেকে উদ্ধার করতে সোহেল রানা চালে উঠলে তিনিও মারা যান।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওএফ





