এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে রাজধানীর উত্তরা থেকে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। প্রাথমিক ভাবে আটককৃত ব্যাক্তির নাম জানা যায়নি।

বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা থেকে ওই যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে এসএসসির প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে ওই যুবকের নাম পরিচয় সম্পর্কে কিছু জানাননি তিনি।

ইআর