রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিউল হত্যার বিষয়ে দৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতে আনসার বাহিনীর আত্মপ্রকাশ করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
ফেসবুক পেজটিতে লক্ষ্য করলে দেখা যায় যে, ‘আনসার আল ইসলাম বাংলাদেশ-২’ নামের জঙ্গি সংগঠনের মুখপাত্র হিসেবে খোলা পেজটির বয়স মাত্র ১৬ ঘন্টা। অর্থ্যাৎ শফিউল ইসলামের হত্যার প্রায় সাড়ে তিন ঘন্টা পর এ পেজটি খোলা হয়।
গোয়েন্দা সূত্রে জানা যায়, ‘আনসার আল ইসলাম বাংলাদেশ-২’ নামের এ জঙ্গি সংগঠন বাংলাদেশের কোনো অঞ্চলেই নেই।
এই পেজটি খোলা হয়েছে শনিবার সন্ধ্যা ৭টার দিকে। এর আগেও কোনা পোস্ট নেই। শুধু শফিউল হত্যার ব্যাপারেই এখানে পোস্ট দেয়া হয়েছে। তদন্ত কাজে বাধাগ্রস্ত করার জন্যই এ সংগঠন। আসলে এ সংগঠনের কোনো হদিস নেই।
তবে কোথা থেকে এ পেজটি খোলা হযেছে সে বিষয় নিয়ে খোজ নিয়ে যদি বের করা সম্ভব হয় তাহলে হয়তো আসল হত্যাকরীদের বের করা সম্ভব হবে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আসলে কারা এ পেজটি খুলেছে এতো দ্রুত জানা সম্ভব নয়। মূল হোতাদের অনুসন্ধানে তদন্ত চলছে। আর তদন্তের স্বর্থে এখন খুব বেশি কিছু বলা যাবে না।
এসএইচ





