রাজধানীর মহাখালী ওয়ারলেস টিএন্ডটি কলোনি এলাকায় একটি মৃত নবজাতকের নিথর দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।

বুধবার সন্ধ্যার দিকে স্থানীয় জনগণ অজ্ঞাত নবজাতকের মৃতদেহটি রাস্তায পড়ে থাকতে দেখে। এর কিছুক্ষণ পরই শত-শত উৎসুক জনতা ভিড় জমায়। এক নজর দেখার জন্য দুর-দুরান্ত থেকেও আসে অনেকেই।

স্থানীয় শিক্ষার্থী ফরহাদ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসা থেকে বের হয়ে দেখি একটি নবজাতকের মৃতদেহ পড়ে আছে।

ফরহাদ বলেন, নবজাতকটি দেখে মনে হয়েছে কিছুক্ষণ আগেই সে ভূমিষ্ট হয়েছে। তবে সে মৃত ভূমিষ্ট হয়েছে, নাকি ভূমিষ্টের পর তাকে কেউ মেরে এখানে রেখে গেছে এ বিষয়ে এখানকার কেউ নিশ্চিত হতে পারেনি।

এদিকে, এ রিপোর্ট লেখার সময় বুধবার রাত ৯টার দিকে নবজাতকটির দাফনের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় জনসাধারণ।

স্থানীয় লোকজন নবজাতকটির দাফন সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

এসএম