উপজেলা নির্বাচনে ব্যাপক সহিংসতা ও প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বৃটেন। বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেছেন, মানুষের ভোটের অধিকারকে বাধাগ্রস্থ করা হচ্ছে। জোর করে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে সচ্ছ ও পূর্ণ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার অস্ট্রেলিয়া ও বৃটেনের যৌথ উদ্যোগে একটি নতুন ভিসা আবেদন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাচনে বিভিন্ন মতের লোকদের অংশগ্রহণের বিষয়টিকে তিনি ইতিবাচক হিসাবে উল্লেখ করেন। রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রবার্ট গিবসন বলেন, এ বিষয়ে একটা স্থায়ী সমাধান জরুরি। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সরকারকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। অন্যান্য দলকেও ভূমিকা রাখতে হবে।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
উপজেলা নির্বাচনে সহিংসতায় বৃটেনের উদ্বেগ প্রকাশ
উপজেলা নির্বাচনে ব্যাপক সহিংসতা ও প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বৃটেন। বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেছেন, মানুষের ভোটের অধিকারকে বাধাগ্রস্থ করা হচ্ছে। জোর করে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।





