নাটোরের বড়াইগ্রামে ট্যাঙ্কলরি ও বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
নাটোর-ঢাকা মহাসড়কের কারবালায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের কারও পরিচয় পাওয়া যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঢাকা থেকে রাজশাহীগামী আকিব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ট্র্যাঙ্কলরির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্র্যাঙ্কলরি চালক নিহত হন। এ সময় আহত হন আরও পাঁচজন।
পরে ঝলমলিয়া হাইওয়ে (পশ্চিমাঞ্চল) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের বনপাড়ার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কেএইচ





