চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের বাণিজ্যিকভাবে কেনা ৩০ লাখ ডোজ টিকা আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে ঢাকায় আসছে। দুটি পৃথক ফ্লাইটে ১৫ লাখ করে টিকার চালান ঢাকায় পৌঁছাবে।

সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডাইরেক্টর ড. শামসুল হক।

তিনি জানান, পৃথক ২ টি ফ্লাইটে মোট ৩০ লাখ ডোজ টিকা আসবে। ১ম ফ্লাইটি টিকা নিয়ে রাত ১০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে, অন্য ফ্লাইটটি রাত ৩টায় পৌঁছাবে।

সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশের কেনা ১০ লাখ ডোজ টিকার ১ম চালান গত ২ জুলাই দেশে আসে। এর পরদিন আরও ১০ লাখ ডোজ টিকা আসে সিনোফার্ম থেকে।

সবশেষ গত ১৭ জুলাই রাতে দুই চালানে চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা আরও ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। এ নিয়ে সিনোফার্মের মোট ৪০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

চুক্তি অনুযায়ী, ৩ মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১২ মে ১ম বার সিনোফার্মের তৈরি ৫ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন।

এরপর ২য় দফায় গত ১৩ জুন আরও ৬ লাখ টিকা উপহার হিসেবে পাঠায়। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন।

এখন আরও ১০ লাখ টিকা ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।

এইচএন