যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন শিকদারের মা সরস্বতী শিকদার বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মাগুরা শহরের নতুনবাজারের বাড়িতে পরলোক গমন করেছেন।

তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি পাঁচ ছেলে, চার মেয়ে নাতি-নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার সকালে নিজগ্রাম শালিখার বিহারীলাল শিকদার ডিগ্রি কলেজ মাঠে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে। তার মৃত্যুতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডাক্তার সিরাজুল আকবর এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরীফুল ইসলাম, জেলা প্রশাসক মাহবুবর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

কেএইচ