ফেনীতে বাসচাপায় পথচারী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান জানান, বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত প্রিয় রঞ্জন দাস (৭০) সদর উপজেলার মধুপুর এলাকার সতিশ চন্দ্র দাসের ছেলে।

সালেহ আহম্মদ বলেন, দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী একটি বাস পথচারী রঞ্জনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।

স্বজনদের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

কেএইচ