গতকাল রবিবার বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়ন পরিষদের হলরুমে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতাভোগী’দের ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
কাগইল ইউপির চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আশরাফ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, সাংবাদিক আল আমিন মন্ডল, প্রশিক্ষক আল মামুন, ইউপি সচিব আরিফুর রহমার আরিফ, ইউপি সদস্য নাছিমা আক্তার, আব্দুল হান্নান, বেলাল হোসেন, সাইফুল ইসলাম, কাগইল ইউডিসি’র পরিচালক মাহবুবুর রহমান মানিক প্রমূখ।
কাগইল ইউনিয়নের মোট ১শ ৭জন দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতাভোগী ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা’য় অংশ গ্রহন করেন।
আল আমিন/এআই





