নাটোরের তেবাড়িয়া বাইপাস এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার সকালে নাটোর-রাজশাহী মহাসড়ক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ সামিউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নাটোর-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া বাইপাস এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে টহল পুলিশের সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৃত ব্যক্তির মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান।
পুলিশ ধারণা করছে, কোনো চলন্ত ট্রাক বা বাসের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হতে পারে।
তার ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে হলুদ রঙের শার্ট ছিলো।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





