বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি।

সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ জানান, তার নেতৃত্বে সকাল ৭টার দিকে সরকারি বালক উচ্চবিদ্যালয় মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় মিছিলে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান, জেলা শ্রমিক দলের আহ্বায়ক আহসান হাবীব সোনাসহ বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন বাতিল করে বুধবার সকালে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত ঢাকা-৩ বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।

জেএ