জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম হানিফ উদ্দিন (৪৫)। তিনি উপজেলার ডোয়াইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চর হাটবাড়ী রাজারহাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হানিফ সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজারহাটখোলা এলাকার একটি চা দোকানে বসে চা পান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ছয়জনের একটি দল ওই দোকানে ঢুকে দোকানিকে চা দিতে বলে।

হঠাৎ হানিফের মাথায় গুলি করে তারা পালিয়ে যায়। ঘটনার সময় দোকানে থাকা বৃদ্ধ মোজাফফরের শরীরেও গুলি লাগে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এআই