লক্ষ্মীপুর শহরের ২ নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১২ কেজী গাঁজা সহ মো: সোহাগ (২৫) কে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার দুপুরে নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত সোহাগ একই এলাকার আবুল খালেক ওরফে গাঁজা খালেকের পুত্র।
এ ব্যাপারে জেলা ডিবি পুলিশের (ওসি) আবদুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, এসআই এতেশামুল হক, এএসআই বাহার উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ কেজী গাঁজা সহ সোহাগ কে হাতে নাতে আটক করে। সেই পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে। পরে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
এ দিকে স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ ও তার পিতা আবদুল খালেক এলাকায় দীর্ঘ দিন থেকে মাদক বিক্রি করে আসছে। তার পিতা বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হয়ে কারাগারে যায়। পরে জামিনে এসে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
আলমগীর হোসেন/এসএম





