বরিশাল সদর উপজেলায় কুপির আগুনে দগ্ধ হয়ে কানাই হালদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার ১ নং কড়াপুর ইউনিয়নের বাসিন্দা।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম স্বজনদের বরাত দিয়ে জানান, সোমবার কুপির আগুন থেকে সিগারেট ধরাতে গিয়ে দগ্ধ হন কানাই। আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এমআর,জেএ





