ফেনীতে এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে হত্যা করেছে স্মামী মোহাম্মদ মৃদন (৪০)বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম খাদিজা আক্তার (৩০) বলে জানা যায়।
বুধবার দুপুর ১২টার দিকে ফেনী শহরের বারাহীপুরের তমিজ উদ্দিন পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে স্বামী মৃদন পলাতক রয়েছেন। ফেনী মডেল থানার ওসি মাহবুবু মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গৃহবধুর ভাই হোমাম্মদ মানিক জানান, দীর্ঘদিন ধরে মৃদন যৌতুকের দাবিতে তার বোনের ওপর নির্যাতন চালিয়ে আসছিল। এর ধারাবহিকতায় বুধবার তার বোনকে মারধর ও শারিরিক ভাবে নির্যাতন করে আত্মহত্যার নাটক সাজানোর জন্য সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে হত্যা করেন।
ওসি মাহবুবু মোর্শেদ জানান, উপ-পরিদর্শক (এসআই) আবদুল মোতালেব ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





