রাজবাড়ী সদর উপজেলার পাবলিক হেলথ মোড়ে বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে উত্তম দে নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এতে আরও চারজন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উত্তমের বাড়ি রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকায়। তিনি রাজবাড়ী পান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি।
আহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকার জাহাঙ্গীর হোসেন, বালিয়াকান্দি উপজেলার নারুয়া এলাকার ইসলাম হোসেন, একই এলাকার শাকিল আহমেদ। বাকি একজনের নাম জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমকে





