প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা সাড়ে ৮৭ লাখে ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৬৪ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (২১ জুন) রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ লাখ ৬৯ হাজার ৩৮৩ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ২৯ জনের।

বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। রোববার (২১ জুন) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৫৪ হাজার ৬৬২ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ৭১৯ জনের।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও উভয় মৃত্যু উভয়- বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১০ লাখ ৩২হাজার ৯১৩ জন এবং মৃত্যু হয়েছে ৪৯ হাজার ৯৭৬ জনের।

মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান পাঁচ নম্বরে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৫৮০ জন এবং মৃত্যু হয়েছে ৪২ হাজার ৬৭৪ জনের।

মৃত্যু বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান আটে। ইতালিতে রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৬১০ জনের।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ইউরোপের আরও দুই দেশ- ফ্রান্স ও স্পেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো।

শনিবার (২০ জুন) বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের হেলথ বুলেটিনে জানায়,
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৪২৫ জন। একই সময়ে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪০ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ আট হাজার ৭৭৫ জনে।

এমবি