আগামী মার্চ-এপ্রিলের মধ্যে প্রথম ধাপে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব রহুল আমিন।
বুধবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মালয়েশিয়া সরকারের ধীরগতির কারণেই শ্রমিকদের পাঠাতে দেরি হচ্ছে। এসময় তিনি বলেন, ১৮ হাজারের মধ্যে প্রায় দুই হাজার ইতোমধ্যে মালয়েশিয়া চলে গেছেন। যারা যেতে পারেননি তাদেরকে পাঠানোর ব্যাপারে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে, প্রবাসী কল্যাণ ভবনের সামনে আন্দোলনকারিরা ঘেরাও করলে পুলিশের মধ্যস্থতায় চার সদস্য প্রতিনিধি ৪ টি দাবি নিয়ে অন্তবর্তীকালিন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. উপদেষ্টা আসিফ নজরুলের সাথে সাক্ষতে করতে গেলে তারা করতে পারে নি।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেও প্রায় ১৮ হাজার কর্মী ফ্লাইট সংকটের কারণে গত বছরের ৩১ মে'র মধ্যে মালয়েশিয়ায় যেতে পারেননি। মালয়েশিয়া কর্তৃপক্ষের বেঁধে দেয়া নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ায় এখন তাদের কাজে যোগদানের নিশ্চয়তা মেলেনি।
এফএইচ





