অষ্টম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন ও চরম বেতন বৈষম্য সৃষ্টির প্রতিবাদ এবং উদ্ভুত সংকট নিরসনের দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

গতকাল বুধবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) নওগাঁ জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এ সময় আইডিইবির নওগাঁ জেলা শাখার সভাপতি একেএম নাজমুল আলম, সাধারন সম্পাদক চন্দন দেব, সাংগঠনিক সম্পাদক ফেরাউল ইসলাম, প্রকৌশলী চৌধরী সাজ্জাদ আরেফিন, আব্দুল মজিদ, শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এমএ