ঝিনাইদহের কালীগঞ্জে ছালাভরা নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে খাদে পড়ে গেলে চালক ও হেলপার দুইজনই নিহত হন ।

রবিবার (১৬ জুন) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার এসআই কাজী আবুল খায়ের জানান, সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে খাদে পড়ে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই জনের লাশ উদ্ধার করেন।

তবে তিনি নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেননি।

জেড