মেহেরপুর শহরে অস্ত্র ও গুলিসহ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজন আহম্মেদকে (৩০) আটক করেছে ডিবি পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। রাজন শহরের বোশ পাড়ার জমসেদ আলীর ছেলে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি ওবায়দুল রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মীর মেজবাহুর দারাইনের নেতৃত্বে একটি দল শহরের কলেজ মোড়ে অভিযান চালিয়ে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজন আহম্মেদকে আটক করে।
এসময় তার দেহ তল্লাশী করে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পরে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।





