নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
আজ (মঙ্গলবার) সকাল ৯টার দিকে উপজেলার হাসনাবাদ বাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার। তবে তিনি তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।
এমবি





