হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি ২শ’ গ্রাম স্বর্ণসহ শরীফুল ইসলাম নামে ১ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক ৯টার সময় তাকে আটক করা হয়।
বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার রুহুল আমিন জানান, আটক শরীফুল ইসলাম মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত সাড়ে ৮ টার দিকে বিমানবন্দরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে শরীফুলের ব্যাগ তল্লাশি করে এ স্বর্ণ উদ্ধার করা হয়। একটি বারে ১ কেজি ও অন্য একটিতে ২ শ’ গ্রাম স্বর্ণ ছিল।
তিনি আরও জানান,আটক শরীফুলের গ্রামের বাড়ি যশোরের বেনাপোলে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
[b]ঢাকা, এমআর, ২৯ মে (টাইমনিউজবিডি.কম)[/b]
জাতীয়
শাহজালাল বিমানবন্দরে স্বর্ণসহ আটক ১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি ২শ’ গ্রাম স্বর্ণসহ শরীফুল ইসলাম নামে ১ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক ৯টার সময় তাকে আটক করা হয়।