টঙ্গি চেরাগ আলীতে এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। এ সময় ২ জনকে আটক করেছে পুলিশ।

এছাড়া গাজীপুর শহরে রেলগেট এলাকায় সেভেন রিং সিমেন্ট বোঝাই একটি কাভার্ড ভ্যানে পেট্রল বোমা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে এসব ঘটনা ঘটে।

জয়দেবপুর টাউন উপ পরিদর্শক (টিএসআই) শহিদুল ইসলাম জানান, সকালে দুর্বৃত্তরা সিমেন্ট বোঝাই একটি কাভার্ড ভ্যানে পেট্রল বোমা ছুড়ে মারে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ইআর