বিদ্যুৎ অফিসের বিতরণ বিভাগের একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কে শুক্রবার ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। আগুনে গাড়ির ইঞ্জিন পুড়ে যায়। গাড়ি নম্বর সিলেট ম ০২-০০১১।
পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
জেএ





