করোনাভাইরাসের প্রার্দুভাবে বিপর্যস্ত অসহায় ও দরিদ্র ২শতাধিক পরিবারকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করছে মাদারীপুর জেলার কালকিনি থানার একমাত্র মাদক বিরোধী সংগঠন "ইউনিটি ইজ দ্যা পাওয়ার"। গত রবিবার দুপুর ২টায় কয়ারিয়া ইউনিয়নের ৯ টা ওয়ার্ড ও রমজানপুর ইউনিয়নের কিছু গ্রামে এ কর্মসূচি পালন করে এ সংগঠনটি।

এলাকার বসবাসরত মানুষরে বাড়ি বাড়ি গিয়ে অসহায়, নিম্নবিত্ত মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

এদিকে "ইউনিটি ইজ দ্যা পাওয়ার"এর নিজ উদ্যোগে করোনার প্রভাবে আটকে যাওয়া মানুষরে কাছে খাদ্য-দ্রব্য বিতরণসহ বিভিন্ন সচেতনা মূলক কার্যক্রম চলমান রখেছেন সংগঠনটি। চাল-ডাল, লবণ-তেল, আলু-সাবান, চিনি- চিড়াসহ বিভিন্ন খাদ্য-দ্রব্য বিতরণ অব্যাহত রখেছেন এ সংগঠনটি।

এসময় কর্মসূুচিতে উপস্থিত ছিলেন "ইউনিটি ইজ দ্যা পাওয়ার" সংগঠনের সভাপতি মোঃ ওবাইদুর রহমান, সহ- সভাপতি এফ এম মনির হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক মাহাবুব হোসেন, কোষাধ্যক্ষ মোঃ রাকিব হোসাইন ও তথ্য সম্পাদক লিয়াকত হোসেন প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরণের বিষয়ে জানতে চাইলে সংগঠনের সভাপতি মোঃ ওবাইদুর রহমান জানান, বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে শুরু থেকেই আমরা সরকাররে নির্দেশনা পালন করে যাচ্ছি, এ সংকটে আমারা এলাকার প্রতিটি মানুষরে পাশে থাকার চেষ্টা করছি। জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত মানবসেবার কাজ পালন করার চেষ্টা করবাে। “ইনশাআল্লাহ”

ওবাইদুর রহমান আরো বলেন, এই সংকট সমাধানরে জন্য আমি বাসায় বাসায় খাবার পৌঁছে দিচ্ছি যাতে কোন মানুষের খাবারে কষ্ট না হয়; করোনা ভাইরাস সংক্রমণ সহজেই রোধ করা যায়।

এবিষয় সহ-সভাপতি এফ এম মনির হোসেন বলেন, সাধারণ মানুষ যেন ঘর থেকে বের না হয় এজন্য আমরা প্রতিটি বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছি। অনেকে খাবার নিতে লজ্জা বোধ করে আমি বিভিন্ন মাধ্যমে তাদরেকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিচ্ছি। এ সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আপনারা কেউ চিন্তা করবেন না আমরা জনগনের পাশে আছি এবং সবসময় থাকবো। “ইনশাআল্লাহ”

এবিষয়ে কোষাধক্ষ্য মোঃ রাকিব হোসাইন বলেন, অনেকে এই খাবারকে ত্রাণ ভাবতে পারে এজন্য আমি বলছি এটা কোন ত্রাণ নয়; এটা আমাদের এলাকাবাসীর অধকিার। তার কারণ হলো আমরা এই এলাকারই ছেলে। একজন নাগরকি হয়ে জাতির এই সংকটের সময় তাদের পাশে থাকা এবং ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য।

সংগঠনের যুগ্ন-সাধারন সম্পাদক মাহাবুব হোসেন বলেন, দেশের যে কোন ক্রান্তিকালে আমরা সবসময় সাধারণ মানুষরে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবাে। দেশের এই দুঃসময়ে তিনি সমাজের বিত্তবানদেরকেও সাধারণ মানুষরে সেবায় কাজ করার আহ্বান জানান।

উল্লখ্যে, ২০১৭ সালে থেকে সমাজের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে সহায়তার লক্ষ্যে কালকিনির একমাত্র মাদক বিরোধী সংগঠন "ইউনিটি ইজ দ্যা পাওয়ার" কয়েকজন তরুন যুবকের উদ্যোগে যাত্রা শুরু করে। সেই তখন থেকে প্রায় ৪বছর ধরে সাফল্যরে সাথে এ সংগঠন সামাজিক সেবা দিয়ে যাচ্ছে।

এবিএস