ছড়িয়ে যাক ঈদের খুশি, সবার মুখে ফুটুক হাসি এই শ্লোগানকে সামনে রেখে "এসো মিলি সৌহার্দ্যের বন্ধনে" সংগঠনের উদ্যোগে গতকাল রবিবার আয়োজিত হলো অসহায়, সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ কর্মসূচী-২০১৯। সংগঠনের সভাপতি নাঈমুর রহমান দুর্জয় এর সভাপতিত্বে ঢাকা জেলা পরিষদ শেখ রাসেল শিশু পার্ক, মিরপুর ১ নাম্বারে এই ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান উৎযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ.বি.এম মাজহারুল আনাম, সভাপতি, দারুসসালাম থানা আওয়ামীলীগ, ঢাকা মহানগর উত্তর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কাজী টিপু সুলতান, কাউন্সিলর, ৮ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসাবে আরো ছিলেন ইঞ্জিনিয়ার জাকির আহমেদ, সাংগঠনিক সম্পাদক,লালপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা।
উক্ত বিতরণ কর্মসূচি ইভেন্ট ম্যানেজমেন্টে ছিলেন এসো মিলি সৌহার্দ্যের বন্ধনে সংগঠনের সাংগঠনিক সম্পাদক, দেলোয়ার হোসেন তামিম। এবং উক্ত অনুষ্ঠান সন্চালন করেছেন এসো মিলি সৌহার্দ্যের বন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক, রেজওয়ান হাসান রাজিব।
এছাড়াও উপস্থিত ছিলেন এসো মিলি সৌহার্দ্যের বন্ধনে সংগঠনের আইন বিষায়ক সম্পাদক মো: আবু বকর ছিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি তানিমা রহমান, সহ-সভাপতি ইব্রাহীম খলিল, সহ-সাধারন সম্পাদক আখলিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকাশ সাহা নিরব ও অন্যান্য সুভাকাংখিগন।
উক্ত অনুষ্ঠানে দেড় শত অসহায় শিশুকে নতুন পোষাক বিতরণ করা হয়েছে।
এবিসিদ্দিক





