করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ হাজার ৭৩৬ জন।

একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ৪৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ২২ হাজার ৩০২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৮৪০ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন।

বুধবার (০৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৭ হাজার ৩৭৮টি। আর পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৫২৮টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯১ লাখ ৪৬ হাজার ৩৭১টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬৭ লাখ ৬৭ হাজার ২০৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৩ লাখ ৭৯ হাজার ১৬৬টি পরীক্ষা হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২১ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৫২ জনের মধ্যে পুরুষ ২০ জন আর নারী ৩২ জন। দেশে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ২৫৯ জন আর নারী ৯ হাজার ৪৭৭ জন।

মারা যাওয়া ৫২ জনের মধ্যে ঢাকা বিভাগের ২০ জন, চট্টগ্রাম বিভাগের ১৫ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ৯ জন, বরিশাল ও রংপুর বিভাগের ২ জন করে, আর সিলেট বিভাগের ৩ জন।

এমবি