রাজধানীর ধানমন্ডিতে তল্লাশি চালিয়ে প্রায় ৪ হাজার বোতল ফেনিসিডিলসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি চেকপোস্টে তল্লাশি করে এসব ফেনিসিডিল উদ্ধার করে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন হৃদয় আলম ও হাসানুর রহমান। ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাব-১০ এ অভিযান চালায়।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আহমেদ হোসেন মহিউদ্দিন জানান, জিপটি থামানোর পর চালকের কাছে মালিকানার কাগজ চাইলে চালক তা দেখাতে ব্যর্থ হন। পরে সেটিতে তল্লাশি করে ফেনসিডিল পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, দামি জিপ গাড়ি ব্যবহার করে তারা বেনাপোল সীমান্ত থেকে ফেনসিডিল এনে ঢাকায় সরবরাহ করে। ওই গাড়ির মালিক যাচাইয়ের চেষ্টা চলছে।

জেড