ময়মনসিংহের নান্দাইল পৌরসভার মেয়র ও বিএনপি নেতা এস এম আজিজুল ইসলাম পিকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নান্দাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, পিকুলের নামে নাশকতা এবং হত্যাচেষ্টার আলাদা দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ জন্যই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এমএ





