মেহেরপুর সরকারি কলেজ মাঠে বুধবার ভোর থেকে তিন দিনব্যাপী আঞ্চলিক এজতেমা শুরু হয়েছে। মুসল্লিদের স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে তৈরি করা হয়েছে মঞ্চ, পাবলিক টয়লেট, ওজু করার স্থান।

ফজরের নামাজের পর থেকেই আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এজতেমার মূল আনুষ্ঠানিকতা।

আল্লাহর নৈকট্য লাভে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এরপর দিনের দাওয়াতে বেড়িয়ে পড়বেন তারা। শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ এজতেমা। তিন দিনে তাবলিগ জামাতের মুরুব্বিরা মুসল্লিদের উদ্দেশে বয়ান পেশ করবেন।

মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, এজতেমাকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। র‌্যাব-পুলিশের পাশাপাশি সাদা পোশাকে কাজ করবে পুলিশ। সঙ্গে থাকবে র‌্যাব ও পুলিশের টহল।

ওএফ