মির্জাপুরে ১০০ বোতন ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন দেওহাটা ফাঁড়ি পুলিশ। আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার আব্দুল হান্নান মিয়া (৩৪) এবং মো. আব্দুস সালাম(৩৬)।

রবিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে রাতে দুই মাদক ব্যবসায়ী ফেন্সিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিল। এমন খবরে দেওহাটা পুলিশ ফাঁড়ি সংলগ্ন বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে আটক করা হয়।

দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, ফেন্সিডিলসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এবিসিদ্দিক