ঢাকা-চট্টগ্রাম রুটের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাসচালা রেলস্টেশন এলাকার রেললাইন বেঁকে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আজ শনিবার বিকাল ৩টার দিকে রেললাইনের এ সমস্যাটি চিহ্নিত হয়েছে বলে বাসচালা রেলস্টেশনের লোকোশেড ইনচার্জ মিয়া মো. মুহসিন ভূঁইয়া জানিয়েছেন।

তিনি জানান, লাইনটি মেরামত শেষে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। ইতিমধ্যে এ কাজের জন্য একটি টিম ঘটনাস্থলের দিকে যাত্রা শুরু করেছেন।

এমকে