ঠাকুরগাঁওয়ে পশুহাট গুলোতে গরু-ছাগলের বেচাকেনা জমে উঠেছে। হাটগুলোতে গতবারের মত এবারও ভারতীয় গরুর চেয়ে দেশি গরু বিক্রি হচ্ছে।

জেলার সর্ববৃহৎ গরুরহাট হিসেবে পরিচিত নেকমরদ, লাহিড়ী, খোচাঁবাড়ি, মাদারগঞ্জ হাট। দেশের দূর-দূরান্ত থেকে পাইকার ও ব্যাপারিরা ঐসব হাটে এসে গরু কিনে নিয়ে যায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

এ বছর এসব পশুহাটে অপেক্ষাকৃত বেশি দেশি গরুর আমদানী হয়েছে। নেকমরদ ও লাহিড়ী হাট ঘুরে দেখা গেছে, কয়েকদিন আগে হাটগুলোতে গরুর তুলনায় ছাগল বিক্রি বেশি হচ্ছিল। আর সেই সুযোগে ছাগলের দামও বেড়ে যায়।

লাহিড়ী হাটের গরু ব্যবসায়ী মাসুম জানান, শেষমুহুর্তে হাটগুলোতে দেশি গরুর চাহিদা ব্যাপক বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের চোখে আশার আলো সঞ্চারিত হচ্ছে। হাটগুলোতে বড় সাইজের গরু ৫০-৬৫ হাজার, মাঝারি ২৫-৩৫, ছোট ২০-২৮ হাজার এবং ছাগল ৫-১৫ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।

গত এক সপ্তাহ ধরে জেলার সীমান্তের হাটগুলোতে কিছু কিছু ভারতীয় গরু আসা শুরু করেছে।

ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, জেলার গরুর হাটগুলোতে নকল টাকা রোধে মেশিন বসানো হয়েছে। রাস্তায় যেন কোন প্রকার চাঁদাবাজি না হয় সে দিকে পুলিশ সর্তক অবস্থায় রয়েছে।

জেআই