কালিয়াকৈরের (গাজীপুর) মৌচাক এলাকায় ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজ (শনিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে সংগঠনের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের ৫ উপজেলায় বর্মন, গারো, কোচ এবং ওরাও সম্প্রদায়ের সদস্যরা কয়েকশ’ বছর ধরে বসবাস করে আসছে। বর্তমানে সেখানে বসবাসকারি এই চার সম্প্রদায়ের সদস্য প্রায় ৮০ হাজার। রাজধানীর কাছের জেলা গাজীপুরে বর্তমান সময়ে তারা খুব সংকটের মধ্যে দিয়ে দিন পার করছেন বলে জানান।
বক্তারা অভিযোগ করেন, কালিয়াকৈর থানার মৌচাক এলাকার বাসিন্দা সুনীল বর্মন ও অনিল বর্মনসহ আরো কিছু পরিবার বংশ পরম্পরায় ভোগ দখল করা ১৯৯ শতাংশ রেকর্ডভূক্ত ভূমি সাম্প্রতিক সময়ে বহিরাগতরা জাল দলিল, মিথ্যা মামলা ও প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এমন পরিস্থিতিতে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বিকাশ বর্মন ছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এমবিএইচ





