চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ মৃধা বাড়ির সামনে থেকে পরিবহন কালে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময়মাদক ব্যবসায়ী মো. মিলনকে (৩০) আটক করা হয়েছে।

বৃহস্পতিবারসকাল সাড়ে ৭টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক থেকে শাহরাস্তি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম হাতে নাতে গাঁজাসহ তাকে আটক করে।

মিলন নওগাঁ জেলার পত্নিতলা গোবিন্দপুর গ্রামের মৃত আ. রাজ্জাকের ছেলে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মামুন জানান, গাঁজাগুলো কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে শাহরাস্তির প্রত্যন্ত অঞ্চলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলো মিলন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ওই এলাকা থেকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

এসএইচ