স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ২০২১ সালকে পর্যটনবর্ষ ঘোষণার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেন, “বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে পর্যটনবর্ষ পালন করতে চাই আমরা।”

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘বাংলাদেশের পর্যটন: সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব জানান। এর আয়োজন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ম্যাগাজিন ভ্রমণ। 

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি প্রাপ্তির পর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০২১ সালকে পর্যটনবর্ষ ঘোষণার ব্যাপারে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। তার নেতৃত্বে দেশে পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

এমবি